BeACoder.com
http://forum.beacoder.com/

চলুন jQuery শিখি
http://forum.beacoder.com/viewtopic.php?f=51&t=64
Page 1 of 1

Author:  saiful [ Wed Jul 22, 2009 2:17 pm ]
Post subject:  চলুন jQuery শিখি

গত কিছুদিন হলো আমি jQuery শিখছি। হঠাৎ মনে হলো যা শিখলাম তা শেয়ার করছি না কেন? এটা করলেত আমারই লাভ
।সোজা কথায় বলতে গেলে আমি চাচ্ছি আমার সীমিত knowledge আমি সবার সাথে শেয়ার করতে।আমার বলার মাঝে কোন ভুল থাকলে তা অবশ্যই শুধরে দিবেন।তাহলে চলুন শুরু করি।

সোজা ভাষায় jQuery আর কিছুই না,javascript দিয়ে তৈরি একটা বিশাল library।মানে আপনি যদি javascript এ নিজেকে বস মনে করেন তাহলে আপনি নিজেই এরকম একটা library বানাতে পারবেন।বিশাল এ কারনে যে এটা এখন শুধু john resig এর না।এটার popularity এতই,যে এটাকে develop করার জন্য সবাই কাজ করে যাচ্ছে।ohhh, sorry আমি কি বলছি আপনাদের? john resig এই library টি তৈরী করেছেন।

যা হোক কথা বেশি বলা ভাল না। চলুন code-এ যাই। :pc:

প্রথম কাজ -ত library টা download করা।এটা আপনি কষ্ট করে http://jquery.com থেকে download করে নিন। latest টাই download কইরেন।

এখন আপনার htm file -এ অন্য সব js file এর মত import koren.

Code:
<script src="jquery1.3.2.js"></script>


Code:
  <script>
  $(document).ready(
  function(){
$(document.body).css( "background", "black" );
  }
  );
  </script>


এখন প্রথম " $ " -র কথা বলি।আসলে এটা দিয়ে jQuery কে বলে দেয়া হচ্ছে কার উপর কাজ বা function effect ফেলতে হবে।
আপনাকে এটা দিয়েই করতে হবে এমন কোন কথা নাই।কারন মাঝে মাঝে আপনি হয়ত আরো library import করবেন,যেখানে "$" use করতে হবে ঐ library-r জন্য, তখন আপনি কি করবেন? এ সময় আপনি শুধু jquery কে বলে দিন তুমি "$" নিয়ে কোন রকম গন্ডগোল করবানা । এর জন্য অবশ্য নিচের মত একটি line আপনাকে সবার উপর লেখতে হবে।

Code:
jQuery.noConflict();


এরপর jquery import করে যেখানে "$" use করতেন, সেখানে লেখুন "jQuery"।

এখন first কোডটি দেখুন। এখানে আমি jquery কে বলছি তুমি document যখন ready হবে তখন এর body র background color black করে দাও। কিন্তু javascript ত এরকম কিছু করতে পারে না? তাহলে?একটা question হতে পারে এটা নিয়ে।এটার উত্তর হলো, css পারে।আমরা css -এ কিভাবে body background color দেই?
Code:
   
<STYLE type="text/css">
       BODY { background-color:black; }
    </STYLE>


আর আমরা ঠিক এ কাজটি-ই করেছি উপরে .css() এর মাধ্যমে। javascript dom এর মাধ্যমে আপনি নিজেও এ কাজটি করতে পারেন।jquery ও এই dom এর মাধ্যমে এ কাজটি করেছে।এটাকে আসলে বলা হয় "Document Object Model"।আপনি যদি এটা ভাল পারেন তাহলেই বলা যায় আপনি "javascript ninja"।এটা আসলে বিশাল আলোচনার বিষয়।
আমি আর ওদিকে যাচ্ছি না।
আমার পরে .css() এর আর-ও কাজ দেখব।
লেখতে খুব কষ্ট হচ্ছে । তাই আজ এখানেই শেষ করলাম।
And "HAVE A GOOD PROGRAMMING" :thumbsup:

Author:  cse031sust02 [ Sat Aug 29, 2009 1:34 pm ]
Post subject:  Re: চলুন jQuery শিখি

ভাইয়া, থামলা কেন? চালায়ে যাও। :thumbsup:

Page 1 of 1 All times are UTC + 6 hours
Powered by phpBB © 2000, 2002, 2005, 2007 phpBB Group
http://www.phpbb.com/